
পবিত্র ঈদুল ফিতরকে কেন্দ্র করে পরিবার-প্রিয়জনদের সঙ্গে আনন্দ ভাগ করে নিতে রাজধানী ছেড়ে লঞ্চযোগে বাড়ির পথে ছুটছেন হাজারো মানুষ।

রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল এলাকায় ঈদযাত্রা ঘিরে ধীরে ধীরে বাড়ছে যাত্রীদের উপস্থিতি। তবে অন্যান্য বছরের তুলনায় এখনো তীব্র ভিড় দেখা না যাওয়ায় স্বস্তিতে রয়েছেন যাত্রীরা।